Thursday, October 21, 2021

আনন্দের দুর্গাপূজা

 আনন্দের দুর্গাপূজা



ঢাক বাজলো বাজি ফুটলো

কানে এলো যেই,

ছেলেমেয়েরা ছুটে বেড়ায়

পুজো এলো এই।

মা দুর্গা,কার্তিক,গণেশ

লক্ষ্মী,সরস্বতী,

সঙ্গে এলো মহিষাসুর

পায় সে আরতি।

কৈলাশ থেকে বাপের বাড়ি

দিন চারেকের আশা,

চলে গেলে দুর্গাদেবী

সকলে হয় নিরাশা।

পুজোর আগে কেনাকাটা

নতুন জামাকাপড়,

নানারকম খাওয়া-দাওয়া

আর তেলে ভাজা পাপড়।

বাচ্চারা সব পুজোর ফাঁকে

খেলছে অনেক খেলা,

পুজোর সময় পূজামণ্ডপে

শুধুই লোকের মেলা।

পুজোর শেষে বিষন্ন মন

দুঃখ ভরা ভেলা,

ফিরে যাবে মা শ্বশুর বাড়ি

এবার বিদায় বেলা।

মা বলে যায় কাঁদিস না কেউ

আসবো আবার ফিরে,

দু'দিন পরে লক্ষ্মীপুজো

দুঃখ নেব কেড়ে।


 ______________________




1 comment: