Sunday, March 29, 2020

আজ তুমি নেই (পার্ট-১)

আজ তুমি নেই (পার্ট-১)

---------------------------------

----------------------------------


ঋষির মনে প্রচুর প্রশ্ন সবে Hs পাস করেছে । কলেজে ভর্তি হবে -বাবা র পায়ের ব্যথা -সব দিক দিয়ে ভর্তি হবো কি হবো না।

 এই রকম দু টানাই মন চলেছে । ঠিক এমন সময় পিওন কাকু ডাক দিল ঋষি কে ।এসে দেখ ল ঋষি র একটা চিঠি তাতে বলা হয়েছে আপনার পড়াশুনার টাকাটা রাইটাস এ গিয়ে নিয়ে আসতে হবে । 


ঋষির মনে আবার আশার সঞ্চার ঘটল । ঋষির প্রথম ট্রেন এ যাবে আবার অচেনা জায়গা । 

ঋষি  দেখল বাবার মনে যেন একটি খুশি দেখা দিয়েছে । ছেলে আবার পড়াশুনা শুরু করতে পারবে । 

যাক ঠিক সময় ঠিক তারিখে ঋষি পোঁছে গেল রাইটাস এ ওখানে ঋষির সাথে পরিচয় হয় ঋতিকা বলে একটা মেয়ের সাথে।

 তার বাড়ি ঋষির বাড়ির পাশের গ্রামে । পরিচয় হল ঋতিকা র সাথে ঋষির । কথা চলছে ঠিক এমন সময় একজন এসে বলল যাও তোমাদের ডাকছে ।দুজনে গিয়ে টাকার চেক টা একজন সনামধন্য ব্যক্তির কাছ থেকে নিয়ে এলো ।

 তারপর বাড়ি আসতে হবে এই চিন্তা টা ঋষি কে গ্রাস করছিল ।


ঋতিকা র সাথে ত ও র বাবা আছে আমার সাথে ত কেউ নেই ।তখন ই ঋতিকা র বাবা বলল তোমার সাথে কেউ যখন আসে নি চিন্তা করো না আমি আছি বলে আস্বস্ত করল । কোন ক্রমে বাড়ি ফিরল ঋষি ।


এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর আবার দেখা হল ঋষির সাথে ঋতিকা র কলেজে ।সেখানে দুজনে কথা ও হল -বাড়িতে কে কে আছে এসব । 


যত দিন যায় ঋতিকা র সাথে মেলা মেশা বাড়তে থাকে । ঋষি র টিউশন ছিল না সে পড়ত কলেজের এক মাস্টার মশাই র কাছে যে মাস্টার মশাই টাকা নিত না ।

একদিন ঋতিকা ও এসে বলল যে আমি ও পড়বো কিন্তু মাস্টার পড়তে নিল না খুব কষ্ট পেলে মনে মনে সেটা উপলব্ধি করেছিলে  ঋষি । সেদিন পড়া শেষে ঋষি দেখছে ঋতিকা তার জন্য অপেক্ষা করছে । 

ঋতিকা বলল ঋষি কে যে আমাকে ত পড়তে নিল না তাই তোর নোট স গুলো আমাকে দিবি আর আমার গুলো তোকে -তোকে চিন্তা করতে হবে আমি জেরক্স করে তোকে দেব । ঋষি ও সহমত পোষণ করল । যতদিন যায় আসতে আসতে খুব ভালো বন্ধু হয়ে গেল ঋষি ও ঋতিকা ।


এবার পরীক্ষা চলে আসছে আর বাকি ছিল ২৬ দিন এমন সময় ঋষির বাবার পা র ব্যথা বেড়ে যায় । অপারেশন করতে হবে এই চিন্তা টা খুব হচ্ছিল । কিন্তু বাবার কাছে যদি থাকতে হয় তাহলে সারা বছর যেটা পড়লাম সেটা কি হবে।

 খুব চিন্তিত হয়ে পড়েছিল ঋষি । এই কথা গুলো যখন ঋতিকা জানতে পারে ---


তখন ঋষি কে ডেকে বলে তুই চিন্তা করি স তুই কেবল অনার্স টা কে ভালো করে পড় আমি পাশের বিষয় গুলো ভালো করে পড়ছি তোকে বুঝিয়ে দেব । যখন বাড়ি আসবি একটা খবর দিস কেবল ।

প্রত্যেক সপ্তাহে যখন হাসপাতাল থেকে ঋষি বাড়ি আসত তখন ই ঋতিকা পড়া বোঝাত ।এই ভাবেই চলল ।বাবার অপারেশন দিন ঠিক হল সাথে পরীক্ষা চলে এল । ভালো ভাবে অপেরাসন করে বাড়ি ফিরল আর তার পর র দিন পরীক্ষা পড়ল ।অনার্স টা খুব ভালো ভাবেই হল ।


রেজাল্ট বেরোল ঋতিকা অনার্স এ পেল 45%আর পাশে পেল 65% সেখানে ঋষির ছিল দুটো তেই 62%মত । সেদিন খুব কষ্ট হয়েছিল ঋষির কারণ সে জানে ঋতিকা রেজাল্ট  কেন খারাপ হয়েছে । ঋষির বাবা অনেক টা সুস্থ হয়ে উঠল ।

ঋতিকা কয়েকবার এল ঋষির বাবা কে দেখতে ।

বাবা মা ও খুব ভালোবাসতে শুরু করল ঋতিকা কে ।

যত দিন যায় বন্ধুর সম্পর্ক টা তত বেশি একে অপরের প্রতি নিভর হয়ে পড়ে ।

 টাকা যখন দরকার হবে তুই আমার কাছে নিবি পরে আমাকে দিয়ে দিবি এটাই ছিল ঋতিকা র কথা আর বাবার অপেরাসন সময় এটা ই করেছিল ঋতিকা ।


খুব ভালো ই কাটছিল ঋষির । একদিন হঠাৎ শুনতে পেল ঋষি - ঋতিকা র বাবা মারা গেছে ।


সেদিন সারাটা দিন ই ঋতিকা র পাশে ছিল ঋষি । এই ঘটনার কিছু দিন পর যখন পুরো বিষয় টা অনেকটা স্বাভাবিক ঠিক তখন ই কলেজে বলল ঋতিকা যে -তোকে কালকে একটা কথা বলবো সাথে সাথে ----------------------------------------------


ঋষির মনে যেন এক অদ্ভুত খুশি দেখা দিল । ঋষির ধারণা ছিল এবার নিশ্চয় বলবে যে ও আমাকে কত টা ভালোবাসে ।


 সেদিনের রাত টা যেন কাটতেই চাই না ক খন সকাল হবে আর ঋতিকা বলবে তাকে ভালোবাসার কথা ।


 ঋষির মনে যেন এক অদ্ভুত আনন্দ ।কিন্তু এই আনন্দ যে কাউকে বলার নয় । 


যাক কলেজ এ গিয়ে যেখানে প্রতিদিন বসত সেই ছাতিন গাছে র তলায় অপেক্ষা করছে ঋষি । 


সময় যাচ্ছে কিন্তু ঋতিকা আসছে না ।


অপেক্ষা করতে করতে এক সময় এল ।


আসার সাথে সাথে ই প্রচুর কথা শোনাতে লাগল ঋষি । 


এর পর প্রচন্ড কাঁদতে শুরু করল ঋতিকা ।


 ঋষি বলল কি রে এর আগে ত তোকে অনেক এই রকম কথা বলেছি কই কাঁদিস নি আজ কেন কাঁদছিস ।


কিছু না বলেই 

ঋতিকা -------


একটা কার্ড দেয় ঋষি কে ।


তারপর ওখান থেকে ঋতিকা ও চলে যায় । 


ছাতিন গাছ তলায় বসে বুক ডুকরে ডুকরে কাঁদতে শুরু করল ঋষি


কারণ ওই কার্ড টা ছিল ::::::::::::::::: 


                                                                সৃষ্টি


সকলের কাছে অনুরোধ বাড়িতে থাকুন 

সুস্থ থাকুন ।


                     


1 comment:

  1. পরের পার্ট টা জন্য অপেক্ষা করেন ।

    ReplyDelete